উত্তরদিনাজপুর

চার বছরের এক শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ, ঘটনায় অভিযুক্ত স্কুল গাড়ির সহ-চালক

চার বছরের নার্সারী স্কুলের শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বিদ্যালয়ের গাড়ির সহ-চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৬ নম্বর ওয়ার্ডের হরিহরপুর এলাকায়। অভিযুক্তের নাম বিপ্লব ঘোষ(৪০)। ঘটনায় অভিজুক্তকে গ্রেপ্তার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহরে। 

         জানা গেছে, ৮ ই মে নার্সারী বিদ্যালয়ের এক ছাত্রী তথা চার বছরের এক শিশু কন্যা স্কুল গাড়িতে করে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। সেই সময় অভিযুক্ত বাসের সহ-চালক শিশু কন্যাকে একা পেয়ে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। বাড়িতে যাবার পড় শিশু কন্যা কান্না-কাটি ও খাওয়া ছেড়ে দেয়। বাড়ির লোক বারবার জিজ্ঞাসাবাদ করলেও সে কিছুই জানায় না বলে খবর। এরপর পাশের বাড়ির এক মহিলাকে বিষয়টি জানায় নির্যাতীতা। এরপরে অভিযুক্ত বাস চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং শিশু কন্যাকে ডাক্তারি পরীক্ষা সহ অন্যান্য পক্রিয়ার জন্য পাঠানো হয়। অভিযুক্ত বিপ্লব ঘোষকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠিয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।